হোম > জীবনধারা > খাবারদাবার

চিড়ার কাটলেট

জীবনধারা ডেস্ক

আমাদের দেশে ঠিক কত ভাবে চিড়া খাওয়া হয় তার হিসাব রাখা সত্যি কঠিন। দই চিড়া আমাদের অন্যতম জনপ্রিয় খাবার। এ ছাড়া আছে চিড়া ভাজা কিংবা চিড়ার সঙ্গে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করা মুড়িঘন্ট ইত্যাদি। কিন্তু চিড়ার কাটলেট? এটিকে ফিউশন খাবার বলা চলে।

উপকরণ
চিড়া ১ কাপ, ডিম ১টি, ময়দা আধা কাপ, চিনি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, কোরানো নারকেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, এলাচি গুঁড়া আধা চা–চামচ, পানি ৩ টেবিল চামচ, তেল পরিমাণমতো। 

প্রণালি
একটি পাত্রে চিড়া, ডিম, ময়দা, চিনি, কোরানো নারকেল, এলাচি গুঁড়া একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে নরম করে মাখিয়ে নিন। কড়াইয়ে পরিমাণমতো সাদা তেল দিয়ে হালকা গরম করুন।  হাতে অল্প তেল মাখিয়ে চিড়ার মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে বল বানিয়ে নিন। তারপর হাতের চাপে কিছুটা চ্যাপ্টা আকার দিন। এভাবে কাটলেট বানিয়ে কড়াইয়ের গরম তেলে কাটলেটগুলো ছেড়ে দিন। দুই পাশ বাদামি রঙে ভেজে নামিয়ে নিন। তারপর গরম-গরম পরিবেশন করুন। 

রেসিপি: রামিসা হক। ছবি: অভিজিৎ

মাগরেব অঞ্চলের মুচমুচে আলু ভাজা মাকুদা

ঐতিহ্যবাহী কয়েকটি উজবেক খাবার, যা চেখে দেখতে পারেন

যে ৭টি স্প্যানিশ খাবার জীবনে একবার হলেও খেতে হবে

বাড়িতেই তৈরি করুন ইরাকের গেইমার ও দাহীন

বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা তৃপ্তি: মিসরীয় লাল ডালের স্যুপ

বিশ্বকাপের আমেজ বাড়াতে বাসাতেই তৈরি করুন সৌদি আরবের স্ট্রিট ফুড

ঘানার খাবার কেমন

আর্জেন্টিনায় গেলে যে খাবারগুলো খেতেই হবে

দিনে তিন বেলা খাবার খাওয়া কি আসলেই জরুরি

কমলা-কফির ঘ্রাণের বিজার সানশট