হোম > জীবনধারা > খাবারদাবার

কাঁচা আমের জুস 

মিলা ইসলাম

এই গরমে শরীরে প্রশান্তি এনে দিতে পারে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের জুস। গরমে প্রায় সবারই যে সমস্যা হতে দেখা যায় তা হলো, অতিরিক্ত ঘাম আর ঘামাচি। অনেক সময় অতিরিক্ত গরমে ত্বকে দেখা দেয় র‌্যাশ বা অ্যালার্জি। এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ডায়েটে রাখতে পারেন মৌসুমি ফল আম। গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লোহা বের হয়ে যায়। কাঁচা আম শরীরের এই ঘাটতি দূর করতে পারে নিমেষেই। এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। শরীরে পানির ঘাটতি দূর করতে কাঁচা আম দিয়ে জুস তৈরি করতে পারেন।

কাঁচা আমের জুসের রেসিপি-

উপকরণ 
কাঁচা আম ২ কাপ, কাঁচা মরিচ ২টি (ছোট), লবণ স্বাদমতো, বিট লবণ ১ চা চামচ, চিনি আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, পুদিনাপাতা ১/২ কাপ।

প্রস্তুত প্রণালি  
বরফ ঠান্ডা পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে ব্লেড করে নিন। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে বরফের টুকরো দিয়ে গ্লাসে পরিবেশন করবেন। এবারের রমজানে ইফতারিতে বাইরের অস্বাস্থ্যকর পানীয় না খেয়ে ঘরে তৈরি করতে পারেন কাঁচা আমের জুস। 

পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত

ভোজনরসিক পর্যটকদের সেরা গন্তব্য যে আটটি দেশ

ওটমিলের চেয়ে বেশি আঁশ আছে যেসব খাবারে

আর্টেমিস-২ নভোচারীদের মেনুতে থাকছে যেসব খাবার

এই গরমে ঠান্ডা ঠান্ডা

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

রমজানে শিশুর খাদ্যাভ্যাস কেমন হবে

ইফতারে তৈরি করুন হার্টশেপ পিৎজা

ইফতারে জিলাপি? জেনে নিন এর স্বাস্থ্যঝুঁকি

ইফতারিতে ইরানিরা যেসব মিষ্টিজাতীয় খাবার খান