হোম > জীবনধারা > রেসিপি

হাঁসের মাংস রান্নার সহজ ও সুস্বাদু রেসিপি

ফিচার ডেস্ক, ঢাকা 

হাঁসের মাংস। ছবি: ওমাম রায়হান

হাঁসের মাংস রান্নার রেসিপিঃ হাঁসের মাংস খেতে ইচ্ছা হলে বাড়িতেই রেঁধে ফেলা ভালো। আপনাদের জন্য সুস্বাদু উপায়ে হাঁসের মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান

হাঁসের মাংস রান্নার উপকরণ

হাঁসের মাংস ১ কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, এলাচি ৫টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ২টি, আস্ত গোলমরিচ ১০টি, গরমমসলার গুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরাগুঁড়া আধা টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, আস্ত কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, লবণ স্বাদমতো।

হাঁসের মাংস ভুনার প্রণালি

হাঁস চামড়াসহ টুকরা করে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরমমসলা দিয়ে এক মিনিট ভেজে পেঁয়াজ ও আদা-রসুনবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা জিরাগুঁড়া আর গরমমসলা বাদে অন্য সব মসলা দিয়ে কষাতে থাকুন। মসলা কষানো হলে তাতে হাঁসের মাংস দিয়ে আবারও ১৫ মিনিট ভালো করে কষিয়ে নিন।

এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। এরপর চুলার আঁচ কমিয়ে ঢেকে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ভুনা হয়ে এলে গরমমসলার গুঁড়া আর ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন মজাদার হাঁসের মাংস।

ভোজনরসিক পর্যটকদের সেরা গন্তব্য যে আটটি দেশ

ওটমিলের চেয়ে বেশি আঁশ আছে যেসব খাবারে

আর্টেমিস-২ নভোচারীদের মেনুতে থাকছে যেসব খাবার

এই গরমে ঠান্ডা ঠান্ডা

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

রমজানে শিশুর খাদ্যাভ্যাস কেমন হবে

ইফতারে তৈরি করুন হার্টশেপ পিৎজা

ইফতারে জিলাপি? জেনে নিন এর স্বাস্থ্যঝুঁকি

ইফতারিতে ইরানিরা যেসব মিষ্টিজাতীয় খাবার খান

ইফতারের পর কোন চা পান করবেন