হোম > জীবনধারা > খাবারদাবার

সবুজ মুরগি ভুনা

নীলু ইসলাম

উপকরণ
একটি মুরগি ছোট করে টুকরো করা, এক কাপ ধনেপাতা কুচি, আট দশটি পুদিনা পাতা, সাত আটটি কাঁচামরিচ (ঝাল খেলে আরও বেশি), দুটো রসুন, দেড় ইঞ্চি আদা। মুরগি ছাড়া ওপরের উপকরণগুলো ব্লেন্ড করতে হবে। দুই টেবিল চামচ দই, এক চা চামচ লেবুর রস, কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, কোয়াটার চামচ গোল মরিচের গুঁড়ো, আধা চা চামচ গরম মসলার গুঁড়ো, এক চা চামচ লবণ, আধা কাপ তেল, একটি বড় পেঁয়াজ। 

প্রণালি
ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, রসুন আর আদা একসঙ্গে ব্লেন্ড করে তার সঙ্গে তেল ছাড়া অন্য সব মসলা, দই, লেবুর রস আর লবণ মিশিয়ে ঘণ্টা দুই ম্যারিনেট করতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে তাতে ম্যারিনেট করা মুরগি দিয়ে দিন। ভালো করে কষিয়ে কম হিটে রান্না করুন। তার আগে লবণ চেক করে লবণ লাগলে লবণ দিন আর ঝাল খেলে অল্প লাল মরিচের গুঁড়ো দিন। মুরগি সেদ্ধ হয়ে মাখা মাখা হলে জ্বাল নিবিয়ে দিন। ইচ্ছে হলে মেথির শুকনো পাতা (কেশরী মেথি) ছড়িয়ে দিতে পারেন। ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন।

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ

যুক্তরাষ্ট্রে ভারতীয় খাবারের ১২৫ বছর: এক রহস্যময় শেফ ও প্রথম ইন্ডিয়ান রেস্তোরাঁর গল্প

বিমান থেকে বিমানবন্দর, সেরা খাবারের খেতাব পেল কারা

পেট ভরপুর অথচ শরীর ক্লান্ত, জানুন এর রহস্য কী

কেবল শখ নয়, বেকিং হতে পারে মানসিক থেরাপি

সহজেই তৈরি করুন আনারসের চাটনি

সকালের টেবিলে চমক: বিশ্বের অচেনা কিছু নাশতা

ইতালিতে চলছে পর্যটকদের পকেট কাটার ট্রেন্ড

শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ, দেখে নিন রেসিপি