হোম > জীবনধারা > খাবারদাবার

ভিন্ন স্বাদে মাছের দুই পদ

নাদিয়া নাতাশা

স্বাদ বদলাতে সপ্তাহে ছুটির দিনে রেঁধে ফেলুন মাছের ভিন্ন কোনো পদ। এবারের আয়োজনে থাকছে মাছের মজাদার ও সহজ দুটি রেসিপি। রেসিপি দিয়েছেন ‘সিম্পল কুকিং বাই নাতাশা’র স্বত্বাধিকারী এবং খুলনার টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক নাদিয়া নাতাশা।

বাটা মরিচে পোড়া পাতুরি

উপকরণ
পছন্দমতো ছোট মাছ ৭ থেকে ৮টি, সরিষাবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচে বাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, জিরাবাটা ১ চা-চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কলাপাতা প্রয়োজনমতো।

প্রণালি
মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কলাপাতা ধুয়ে তাতে সামান্য তেল মেখে নিন। মাছে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কলাপাতায় দিয়ে ভালো করে মুড়ে সুতা দিয়ে বেঁধে দিন। এবার প্যানে কলাপাতার উভয় দিক উল্টেপাল্টে ভালো করে সেঁকে নিন। পোড়া পোড়া হয়ে গন্ধ বেরোলে চুলা থেকে নামিয়ে কলাপাতা থেকে বের করে পরিবেশন করুন।

কাসুন্দিতে রুইয়ের ঝোল

উপকরণ
রুই মাছ ৩ থেকে ৪ টুকরা, হলুদ আধা চা-চামচ, কাঁচা মরিচ আধাবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ চা-চামচ, কাসুন্দি ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ ও পানি পরিমাণমতো।

প্রণালি
একটি পাত্রে মাছ নিয়ে তাতে পানি ছাড়া সব মসলা ও তেল ভালো করে মেখে ৫ মিনিট রেখে দিন। এবার গা মাখা পানি দিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে দিন। মাছ সেদ্ধ হয়ে এলে ২ থেকে ৩টি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল কমে তেল উঠলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বিমান থেকে বিমানবন্দর, সেরা খাবারের খেতাব পেল কারা

পেট ভরপুর অথচ শরীর ক্লান্ত, জানুন এর রহস্য কী

কেবল শখ নয়, বেকিং হতে পারে মানসিক থেরাপি

সহজেই তৈরি করুন আনারসের চাটনি

সকালের টেবিলে চমক: বিশ্বের অচেনা কিছু নাশতা

ইতালিতে চলছে পর্যটকদের পকেট কাটার ট্রেন্ড

শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ, দেখে নিন রেসিপি

এসো বসো আহারে

জন্মদিনে কেক নয়, বিশ্বের বিভিন্ন দেশে খাওয়া হয় যেসব খাবার

কোরিয়ার নিরামিষ খাবার: স্বাদে সংযম, পরিবেশনায় সরলতা