হোম > জীবনধারা > খাবারদাবার

তৃষ্ণা মেটাতে কাঁচা আমের শরবত

এখন চৈত্রের মাঝামাঝি। এরই মধ্যে গরম পড়তে শুরু করেছে। তার ওপর রমজান মাস। ইফতারিতে গলা ভেজানোর জন্য চাই মুখরোচক এবং একই সঙ্গে স্বাস্থ্যকর পানীয়। গ্রীষ্মকাল আসতে এখনো ১৫ দিনের বেশি দেরি। এরই মধ্যে বাজারে কাঁচা আম উঠেছে। একটু বেশি দাম। তবে তাজা আম মিলছে। ইফতারে তৃষ্ণা মেটাতে ঘরেই বানিয়ে নিতে পারেন টক ঝাল মিষ্টি আমের শরবত।

উপকরণ
১) কাঁচা আম - ৪টি
২) চিনি - ১ কাপ
৩) লবণ - স্বাদ অনুযায়ী
৪) বিট লবণ-  ১/৪ চা চামচ
৫) পুদিনা পাতা - ১  চা চামচ
৬) ধনে পাতা - ১ চা চামচ
৭) কাঁচা মরিচ - ২ পিস
8) রসুন - ছোট ১ কোয়া
৯) পানি - ২ কাপ
১০) গ্রিন ফুড কালার- ২/৩ ফোঁটা (অপশনাল)

প্রস্তুত প্রণালী 
১) আমগুলো খোসা ছাড়িয়ে অল্প পানি ও কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করে নিন।
২) সেদ্ধ আম, কাঁচা মরিচ ও বাকি উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন।
৩) এবার গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। 
৪) এই পরিমাণ চার জনের জন্য পরিবেশন করা যাবে।

ছবি ও রেসিপি ফারজানা আখতার 

বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন পুষ্টিকর ও ইমিউনিটি-বুস্টিং সালাদ

স্বাদে-ঐতিহ্যে বিশ্বসেরা তুরস্কের ৬ কাবাব

মেসির চিট মিল রেঁধে ফেলুন

কীভাবে খাবেন টমেটো স্যুপ, জেনে নিন উপকারিতা

ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!

ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক

ফ্রেদাগস্তাকো: যেদিন নরওয়েজিয়ানরা পরিবারের সঙ্গে এক টেবিলে জড়ো হন

আষাঢ়ে পাতে পড়ুক সুস্বাদু ৩ খাবার

পর্তুগালের ঐতিহ্যবাহী ডেজার্ট: পাস্তেইশ দে নাতা

ফারাওদের নৈবেদ্য থেকে সুলতানের রাজকীয় উৎসবে