হোম > জীবনধারা > খাবারদাবার

আমড়ার মোরব্বা

ফারহীমা ফারুক তূর্ণা

আমড়া পছন্দ করে না, এমন মানুষ খুব কমই আছে। আর সেই আমড়া যদি একটু ভিন্নভাবে খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই।

উপকরণ
আমড়া, চিনি, এলাচি, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ, লবণ, পানি।

প্রণালি
প্রথমে আট থেকে দশটা আমড়া কেটে ছোট ছোট টুকরো করে নিন। তার পর ধুয়ে, কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। একটি পাত্রে এক কাপ চিনি, সামান্য পরিমাণে পানি, তিনটি এলাচি, দুটি ছোট দারুচিনি, দুটি তেজপাতা, সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। চিনি পুরোপুরি গলে গেলে সেখানে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এতে আমড়াগুলো সেদ্ধ হবে, সঙ্গে ভেতরে চিনির মিশ্রণ ঢুকবে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিন। সময় নিয়ে কাজটি করতে হবে। এর পর আমড়া সেদ্ধ হলে এবং রং লালচে হয়ে গেলে নামিয়ে নিন। হয়ে গেল মজাদার আমড়ার মোরব্বা।

টানা ৩০ দিন শর্করা কম খেলে শরীরে যেসব পরিবর্তন দেখা যায়

দেশি স্বাদের দিন আজ

পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত

ভোজনরসিক পর্যটকদের সেরা গন্তব্য যে আটটি দেশ

ওটমিলের চেয়ে বেশি আঁশ আছে যেসব খাবারে

আর্টেমিস-২ নভোচারীদের মেনুতে থাকছে যেসব খাবার

এই গরমে ঠান্ডা ঠান্ডা

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

রমজানে শিশুর খাদ্যাভ্যাস কেমন হবে

ইফতারে তৈরি করুন হার্টশেপ পিৎজা