হোম > জীবনধারা > খাবারদাবার

ভাদ্রের তালে বড়া ও পায়েস

মৌমিতা চৌধুরী

ভাদ্র মাসে বাতাসে ভাসে পাকা তালের গন্ধ। এ সময় তালের বড়া আর পায়েস না খেলে যেন অপূর্ণতা রয়েই যায়। ভোজনরসিক মানুষ তাই বাজার থেকে তাল কেনেন এসব খাবার তৈরির জন্য। ব্যস্ত সময় থেকে খানিকটা বের করে চটজলদি বানিয়ে ফেলতে পারেন মজাদার তালের বড়া ও পায়েস। 

তালের বড়া যেভাবে বানাবেন

উপকরণ
তালের রস ২ কাপ, নারকেল কোড়ানো ৪ টাবিল চামচ, চালের গুঁড়া ৩ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমতো, চিনি ৪ চা-চামচ, তেল ভাজার জন্য। 

প্রণালি
প্রথমে একটি পাত্রে তালের রস নিয়ে তাতে একে একে কোড়ানো নারকেল, চালের গুঁড়া, গুঁড়া দুধ, বেকিং পাউডার, লবণ, চিনি এবং পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানো উপকরণগুলো আধা ঘণ্টা রেখে দিতে হবে। এবার একটি প্যানে তেল গরম করে তাতে মাখানো মিশ্রণটি ছোট ছোট করে দিয়ে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে এলে নমিয়ে পরিবেশন করতে হবে। 

তালের পায়েস যেভাবে বানাবেন

উপকরণ 
জ্বাল দেওয়া তালের ঘন রস দেড় কাপ, পোলাওয়ের চাল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তরল দুধ ২ লিটার, চিনি ১ কাপ বা স্বাদ মতো, লবণ সামান্য, এলাচি, দারুচিনি, তেজপাতা প্রয়োজনমতো। 

প্রণালি
দুধের সঙ্গে এলাচি, দারুচিনি, তেজপাতা ও চাল মিশিয়ে জ্বাল দিন। চাল ফুটে গেলে তালের রস ও চিনি মিশিয়ে আবারও জ্বাল দিন। পছন্দ মতো ঘন হলে নামিয়ে ফেলুন। পরিবেশন পাত্রে ঢেলে বাদাম ও নারকেল কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সকালের টেবিলে চমক: বিশ্বের অচেনা কিছু নাশতা

ইতালিতে চলছে পর্যটকদের পকেট কাটার ট্রেন্ড

শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ, দেখে নিন রেসিপি

এসো বসো আহারে

জন্মদিনে কেক নয়, বিশ্বের বিভিন্ন দেশে খাওয়া হয় যেসব খাবার

কোরিয়ার নিরামিষ খাবার: স্বাদে সংযম, পরিবেশনায় সরলতা

সর্দি-জ্বরে ভুগছেন? খেতে পারেন মৌসুমি টক ফল মাখা

অক্টোবরে যে খাবারগুলো পাতে রাখলে উপকার মিলবে

স্বাস্থ্যকর, তবে সুস্বাদু খাবার খেতে বেশি ভালোবাসেন সোনম কাপুর

গুজরাটের ইলিশ বাংলাদেশে পৌঁছাতে পারলেও স্বাদে কেন ব্যর্থ হলো