হোম > জীবনধারা > খাবারদাবার

নারকেলের নাড়ু

পবিত্রা রানি মণ্ডল

দুর্গাপূজার মিষ্টিজাতীয় খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো নাড়ু। এ ক্ষেত্রে নারকেলের নাড়ুর জনপ্রিয়তা বেশি।

উপকরণ
নারকেল ৩টি, ঘন দুধ দেড় কাপ, এলাচি গুঁড়ো ১ চা-চামচ, চিনি ৫০০ গ্রাম, দারুচিনি ২ থেকে ৩ টুকরো, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি
প্রথমে প্যানে ঘি গরম করে নিন। এতে কোরানো নারকেল ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিমাণমতো দুধ  দিয়ে মিশ্রণটি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। ভালো করে সবগুলো উপকরণ মেশানো হলে তাতে দারুচিনির টুকরো ও এলাচি গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। আঁচ হালকা রেখে অনবরত নাড়তে থাকুন। প্যানে যাতে মিশ্রণটি লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন। মিশ্রণটি ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিন। একটু আঠালো ভাব আসলে চুলা থেকে নামিয়ে নিন। তারপর হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিশ্রণটিকে ছোট ছোট নাড়ুর আকার দিয়ে পাত্রে রেখে দিন। ঠান্ডা হলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।

বিশ্বকাপের আমেজ বাড়াতে বাসাতেই তৈরি করুন সৌদি আরবের স্ট্রিট ফুড

ঘানার খাবার কেমন

আর্জেন্টিনায় গেলে যে খাবারগুলো খেতেই হবে

দিনে তিন বেলা খাবার খাওয়া কি আসলেই জরুরি

কমলা-কফির ঘ্রাণের বিজার সানশট

ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি ২০২৬: সেরা দশে বগুড়ার সবজি বাজারের ছবি

অতিথি আপ্যায়নে তৈরি করুন টার্কিশ হালকা তাতলিসি

দিন শুরুর শক্তি দেবে যে ৬টি খাবার

ঠাকুরবাড়ির গরমকালের খাওয়াদাওয়া

টানা ৩০ দিন শর্করা কম খেলে শরীরে যেসব পরিবর্তন দেখা যায়