হোম > জীবনধারা > খাবারদাবার

ফলি মাছের কোপ্তা

তানজিল আহসান

সুস্বাদু খাবার ফলি মাছের কোপ্তা। রেসিপি ও ছবি দিয়েছেন তানজিল আহসান।

উপকরণ
মাঝারি আকারের ফলি মাছ ২টি, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, ধনে গুঁড়ো আধা চা-চামচ, জিরা গুঁড়ো আধা চা-চামচ, ধনে পাতা কুচি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচা পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, কাঁচামরিচ কুচি ও লবণ স্বাদ অনুযায়ী, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।

প্রণালি
ফলি মাছের মাথা কেটে ফেলে মাছটি ছেঁচে নিতে হবে। চামচের সাহায্যে চামড়া থেকে পুরো মাছটি আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। ছেঁচা মাছটি থেকে কাটা ভালোমতো বেছে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। এরপর ওই মাখানো মাছের মিশ্রণটি মাছের চামড়ার মধ্যে দিয়ে পুনরায় মাছের আকার দিতে হবে।

প্যানে তেল দিয়ে হালকা আঁচে দুপাশ ভেজে নিলেই ফলি মাছে কোপ্তা রেডি।

বানিয়ে ফেলুন নরওয়েজিয়ান ডিশ ফারিকল

বর্ষাকালে যে কারণে খিচুড়ি খাবেন

বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন পুষ্টিকর ও ইমিউনিটি-বুস্টিং সালাদ

স্বাদে-ঐতিহ্যে বিশ্বসেরা তুরস্কের ৬ কাবাব

মেসির চিট মিল রেঁধে ফেলুন

কীভাবে খাবেন টমেটো স্যুপ, জেনে নিন উপকারিতা

ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!

ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক

ফ্রেদাগস্তাকো: যেদিন নরওয়েজিয়ানরা পরিবারের সঙ্গে এক টেবিলে জড়ো হন

আষাঢ়ে পাতে পড়ুক সুস্বাদু ৩ খাবার