হোম > জীবনধারা > রেসিপি

নবাবি সেমাই

ফিচার ডেস্ক

নবাবি দুধ সেমাই রেসিপিঃ গত কয়েক বছর ধরে আমাদের দেশে নবাবী সেমাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছুটির দিনের বিকেলে মজাদার এই সেমাই যাঁরা প্রথমবারের মতো তৈরি করার কথা ভাবছেন তাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নূপুর।

উপকরণ

লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, কনডেন্সড মিল্ক আধা কাপ, তরল দুধ আধা কাপ, চিনি দুই টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিসমিস প্রয়োজনমতো।

প্রণালী

প্রথমে কড়াইয়ে মাখন গরম করে লাচ্ছা সেমাই দিয়ে কম আঁচে ভাজতে হবে। ভালো করে ভাজা হলে চিনি ও গুঁড়া দুধ দিয়ে হালকা ভেজে নিতে হবে । তারপর অন্য কড়াইয়ে দুধ , গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, কনডেন্সড মিল্ক একসাথে মিশিয়ে চুলায় জাল করে ঘন করে নিতে হবে । তারপর নামিয়ে একটি বাটিতে বাটার ব্রাশ করে ভেজে রাখা সেমাই দিয়ে উপরে দুধের লেয়ার দিয়ে আবার উপরে সেমাই দিয়ে বাদাম কুচি কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন ।

ভোজনরসিক পর্যটকদের সেরা গন্তব্য যে আটটি দেশ

ওটমিলের চেয়ে বেশি আঁশ আছে যেসব খাবারে

আর্টেমিস-২ নভোচারীদের মেনুতে থাকছে যেসব খাবার

এই গরমে ঠান্ডা ঠান্ডা

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

রমজানে শিশুর খাদ্যাভ্যাস কেমন হবে

ইফতারে তৈরি করুন হার্টশেপ পিৎজা

ইফতারে জিলাপি? জেনে নিন এর স্বাস্থ্যঝুঁকি

ইফতারিতে ইরানিরা যেসব মিষ্টিজাতীয় খাবার খান

ইফতারের পর কোন চা পান করবেন