হোম > জীবনধারা > রেসিপি

বিকেল বেলার জিবে জল আনা স্ন্যাকস টক-ঝাল-মিষ্টি পেয়ারা মাখা

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা

বিকেল বেলা ছাদে ফুরফুরে হাওয়া খেতে যাচ্ছেন? খালি হাতে যাবেন নাকি? সঙ্গে জিবে জল আনা টক-ঝাল-মিষ্টি কিছু নেবেন না? এখন পেয়ারার মৌসুম। এক বাটি মসলামাখা পেয়ারা সঙ্গে নিয়ে ছাদে বসে খান। গল্পও জমবে, সময়টাও ভালো কাটবে। আপনাদের জন্য টক-ঝাল-মিষ্টি পেয়ারা মাখার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

পেয়ারা ৩টা, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ ভাজাগুঁড়া ১ টেবিল চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ ও চিনি স্বাদমতো।

প্রণালি

পেয়ারা ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার একটা বাটিতে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। পরে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল পেয়ারার টক-ঝাল-মিষ্টি ভর্তা।

আর্টেমিস-২ নভোচারীদের মেনুতে থাকছে যেসব খাবার

এই গরমে ঠান্ডা ঠান্ডা

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

রমজানে শিশুর খাদ্যাভ্যাস কেমন হবে

ইফতারে তৈরি করুন হার্টশেপ পিৎজা

ইফতারে জিলাপি? জেনে নিন এর স্বাস্থ্যঝুঁকি

ইফতারিতে ইরানিরা যেসব মিষ্টিজাতীয় খাবার খান

ইফতারের পর কোন চা পান করবেন

ইফতারে তুর্কি আমেজ

কফিপ্রেমীদের জন্য রমজানের বিশেষ ডেজার্ট