হোম > জীবনধারা > ফিচার

কলিন্সের বর্ষসেরা শব্দ ‘মগিং’-এর মানে কী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

প্রতিযোগিতায় কাউকে ছাপিয়ে যাওয়া, নিজের চেহারা কিংবা পারফরম্যান্স দিয়ে অন্যকে ম্লান করে দেওয়ার অর্থে ব্যবহৃত নতুন প্রজন্মের জনপ্রিয় স্ল্যাং ‘মগিং’-কে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্যের অভিধান প্রকাশনা সংস্থা কলিন্স। জেনারেশন জেড ও জেনারেশন আলফার মধ্যে শব্দটির ব্যবহার দ্রুত বেড়েছে। শুধু ২০২৬ সালেই এর ব্যবহার বেড়েছে ২১০ শতাংশ।

কলিন্স ইংলিশ ডিকশনারির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট বলেন, অভিধানের শব্দ নির্বাচন করতে শুধু ব্যবহারের হার নয়, শব্দের ব্যবহারপ্রবণতা ও ভাষার পরিবর্তনের ধারাও বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। ‘মগিং’ নির্বাচন প্রমাণ করে, কীভাবে একটি প্রজন্ম ভাষার ওপর নিজেদের ছাপ রেখে যায়।

তিনি বলেন, জেনারেশন জেড ও জেনারেশন আলফা শব্দটিকে গ্রহণ করে মজার স্ল্যাং হিসেবে নতুন অর্থ দিয়েছে। নিজেদের মতো করে ভাষায় এর ব্যবহার প্রতিষ্ঠা করেছে এবং অন্যদের ছাপিয়ে গেছে।

মগিং শব্দটি দেখতে অনেকটা ‘মাগিং’-এর মতো হলেও এর অর্থ আলাদা। কাউকে ছিনতাই করা কিংবা অপদস্থ করার সঙ্গে এর সম্পর্ক নেই। বরং শারীরিক সৌন্দর্য, ব্যক্তিত্ব, পোশাক কিংবা পারফরম্যান্সে অন্যকে ছাড়িয়ে যাওয়াকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। প্রেক্ষাপট অনুযায়ী এটি ঠাট্টা, খোঁচা কিংবা প্রশংসা—তিনভাবেই ব্যবহৃত হতে পারে।

যুক্তরাজ্যের অন্যতম প্রধান অভিধান প্রকাশক কলিন্স সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে শব্দের ব্যবহার ও জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করে বর্ষসেরা শব্দ নির্বাচন করে।

এর আগে ২০২৫ সালে কলিন্সের বর্ষসেরা শব্দ হয়েছিল ‘ভাইব কোডিং’। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়ে কম্পিউটার কোড তৈরির প্রক্রিয়াকে বোঝায় শব্দটি।

এ বছর মগিংয়ের সঙ্গে প্রতিযোগিতায় ছিল ‘হাইড্রেশন ব্রেক’ শব্দবন্ধটিও। ২০২৬ সালের ফিফা পুরুষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গরম আবহাওয়ায় খেলোয়াড়দের পানি পানের সুযোগ দিতে খেলার বিরতিতে নির্দিষ্ট সময়ে ম্যাচ থামানোর কারণে শব্দবন্ধটি আলোচনায় আসে।

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

লুই আমলে নিখোঁজ নৌ অভিযান রহস্যে নতুন আলো ফেলল বিরল প্রেমপত্র

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

সুস্থ স্ক্যাল্প ও সুন্দর চুলের জন্য জাপানিজ হেয়ার ব্রাশ যে কারণে জনপ্রিয়

বিশ্ব পর্যটনে যুক্ত হয়েছে দুটি ভিন্নমাত্রার জাদুঘর

ভ্যান গগের ‘দ্য স্টারি নাইট’ চিত্রকর্মে তারার রহস্য উন্মোচন

সবুজ ছাদের শহরগুলো

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

জেনে নিন, ঘরে আইল্যাশ এক্সটেনশন তোলার সহজ উপায়

ষষ্ঠী থেকে দশমী ছড়িয়ে থাক ভালোবাসার অনুভব