হোম > জীবনধারা > জেনে নিন

ঘর গোছাতে ম্যাজিক ফর্মুলা

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

সপ্তাহের শেষে ছুটির দিনে পুরো বাড়ি অগোছালো দেখে কাজ শুরু করার কথা ভাবলেই পাহাড় সমান ক্লান্তি নেমে আসে। আলমারি থেকে উপচে পড়া জামাকাপড় আর টেবিল-ভর্তি জিনিসের ভিড়ে ঘরের সৌন্দর্য হারানো এখন প্রায় সব বাড়িরই চেনা দৃশ্য। তবে এই মুশকিল আসানের চেষ্টা করে দেখতে পারেন জনপ্রিয় ‘৫×৪’ পদ্ধতি।

৫×৪ পদ্ধতি আসলে কী

এই পদ্ধতিতে পুরো কাজকে চারটি ভাগ করা হয়। সেসব ভাগের প্রতিটির জন্য বরাদ্দ থাকে মাত্র ৫ মিনিট। এভাবে চারটি কাজ ২০ মিনিটে শেষ করা হয়।

যেভাবে শুরু করবেন

অবশ্যই টাইমার সেট করে কাজ শুরু করুন।

  • ধাপ ১: ৫ মিনিটে ঘরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাপড়গুলো সবার আগে গুছিয়ে নিন।
  • ধাপ ২: এর পরের ৫ মিনিটে রান্নাঘরের কাউন্টার এবং ডাইনিং টেবিলের ওপরের বাড়তি কৌটা ও নোংরা দ্রুত পরিষ্কার করুন।
  • ধাপ ৩: পরের ৫ মিনিটে ড্রয়িংরুমের সোফা এবং সেন্টার টেবিল থেকে অপ্রয়োজনীয় কাগজ ও জঞ্জাল বিদায় করুন।
  • ধাপ ৪: শেষ ৫ মিনিটে সিঙ্কে জমে থাকা বিভিন্ন বাসন ধুয়ে ফেলুন কিংবা শুকনো কাপড়গুলো ভাঁজ করে ফেলুন।

এই পদ্ধতি যে কারণে সেরা

সময়সাপেক্ষ কাজ দেখে আমাদের মস্তিষ্ক ঘাবড়ে যায়। কিন্তু মাত্র ৫ মিনিটের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করলে কাজের প্রতি ভয় পুরো কেটে যায়। ২০ মিনিট শেষে যখন দেখবেন, ঘরটি আগের চেয়ে অনেক গোছানো লাগছে, তখন আপনার মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস—দুই-ই বেড়ে যাবে।

আপনি কি বিমানযাত্রায় ভয় পান? জেনে নিন অভিজ্ঞ বৈমানিকের পরামর্শ

পিরিয়ড চলাকালে নারীদের ‘কষ্ট ও ব্যর্থতার স্মৃতি’ মনে পড়ে যে কারণে

শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন

অত্যন্ত সংবেদনশীল মানুষেরা নিজেদের ভালো রাখবেন যেভাবে

আজকের রাশিফল: ব্যক্তিত্বের চেয়ে পকেটের ওজন বাড়ানোয় মন দিন, পুরোনো আশা পূরণ হবে

সন্তানের সঙ্গে আত্মিক বন্ধন গড়ে তুলবেন যেভাবে

আজকের রাশিফল: প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার প্রবল সম্ভাবনা, বুদ্ধির জোরে শত্রু কুপোকাত হবে

কাঠের আসবাব দীর্ঘদিন ভালো রাখতে

আজকের রাশিফল: ফেসবুকে ভাইরাল হওয়ার সম্ভাবনা, বিকেলে রোমান্সের যোগ

সম্পর্কে প্রতারণা মাঙ্কি ব্রাঞ্চিং: আপনি তার শিকার কি না, বুঝবেন যেভাবে