হোম > জীবনধারা > জেনে নিন

সুইচ বোর্ড পরিষ্কার করবেন যেভাবে

ফিচার ডেস্ক

ঘরদোর পরিষ্কার করার সময় বেশির ভাগই যেদিকে আমাদের নজর যায় না, তা হলো সুইচ বোর্ড। প্রতিদিন ব্যবহারের ফলে হাতের চাপ লেগে এই সুইচ বোর্ডগুলো ময়লা ও কালো হয়ে যেতে শুরু করে। একদিন না হয় সময় নিয়ে শুধু বাড়ির সুইচ বোর্ডগুলো পরিষ্কার করলেন! জেনে নিন উপায়একটি পাত্রে ডিশওয়াশিং লিকুইড গুলে নিয়ে তাতে কাপড়ের টুকরো ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার এই কাপড় দিয়ে সুইচ বোর্ডগুলো মুছে ফেলুন। খেয়াল রাখতে হবে, পরিষ্কার করার সময় পানি গড়িয়ে যেন সুইচ বোর্ডের ভেতরে না যায়।

কাপড় বা তুলার বলে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে সুইচ বোর্ড ভালো করে ঘষে নিন। এতে থাকা অ্যালকোহল দ্রুত দাগ তুলে ফেলবে।পাতলা সুতির কাপড়ে নেইলপলিশ রিমুভার ঢেলে তা দিয়ে সুইচ বোর্ড মুছে নিন। এতে স্পিরিট থাকে বলে সুইচ বোর্ডের দাগও উঠে যাবে সহজে। অ্যান্টিসেপটিক তরল দিয়েও একইভাবে পরিষ্কার করে নিতে পারেন।

জেনে রাখা ভালো

  • সুইচ বোর্ড পরিষ্কারের আগে সব সুইচ বন্ধ করে নিন।
  • সুইচের ভেতরে, প্লাগ পয়েন্টে পানি, সাবান বা রাসায়নিক যেন না ঢুকে যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি। রিমুভার বা সাবান পানি দিয়ে পরিষ্কারের পর দ্রুত শুকনো কাপড়ে বোর্ড মুছে ফেলুন।
  • সুইচ বোর্ড মোছার পর শুকিয়ে গেলেই শুধু সুইচ অন করতে পারেন। নইলে বিপদের আশঙ্কা থেকে যায়।

সূত্র: হার জিন্দেগি

রূপচর্চায় আলিয়া ভাটের ৫টি সৌন্দর্যপণ্য সম্পর্কে জেনে নিন

বাঘের সংখ্যা ও অস্তিত্ব: রাজকীয় এই প্রাণীর ভবিষ্যৎ কোন পথে

‘গো-টু ফ্যাশন’ নিয়ে ভাবছেন? জেনে নিন কোন পোশাক ও অনুষঙ্গগুলো থাকা চাই সংগ্রহে

শরীর ক্লান্ত মন অস্থির? জেনে নিন কেন শরীর ও মন একসঙ্গে ঘুমায় না

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এগুলো শরীরের কী ক্ষতি করে

জেনে নিন, মেঘ-বৃষ্টির দিনে আরাম ও সুবিধায় কোন কাপড় সেরা

স্ট্রাইপড টপস স্টাইলিং করার ৭ উপায়

ভবিষ্যতের এআই কি বিরুদ্ধমত শুনতে শেখাবে

ইলেকট্রিক চুলা ব্যবহারে থাকা চাই বাড়তি সতর্কতা