হোম > চাকরি > বেসরকারি

নগদে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ২ দিন ছুটিসহ রয়েছে নানা সুবিধা

চাকরি ডেস্ক 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ক্লাউড সার্ভিস বিভাগে ‘সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ জুন পর্যন্ত।

বিভাগের নাম: ক্লাউড সার্ভিস।

পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: ১ জন।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি পাস।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

অভিজ্ঞতা: ২–৪ বছর।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুটি ছুটি, বার্ষিক বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৭ জুন, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম