হোম > চাকরি > বেসরকারি

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

আকিজ বশির গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ৩ জনকে নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অন্যান্য ভাতাদি ও সুবিধা প্রাপ্ত হবেন।

বিভাগ: করপোরেট সেলস।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা: ২–৫ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: ২৪–৩২ বছর।

কর্মস্থল: ঢাকা (বনানী)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স এবং ২টি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস।