হোম > চাকরি > বেসরকারি

নিয়োগ দেবে এসিআই, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্ল্যানিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বিভাগে ‘ইন্টার্ন’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

বিভাগ: প্ল্যানিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট।

পদের নাম: ইন্টার্ন।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: শিল্প ও উৎপাদন প্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, যন্ত্র প্রকৌশল বা অন্য কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক (বিএসসি)।

অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: ২২-২৮ বছর।

কর্মস্থল: চট্টগ্রাম (মিরসরাই)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

আরও পড়ুন: