জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ‘ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিকম/বিবিএ/বিবিএস।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল: ভোলা।
বয়সসীমা: ১৮-৪০ বছর।
বেতন: ৪০,০০০-৪২,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২টি ছুটি, বিমা ও উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: