হোম > চাকরি > সরকারি

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৮০৭ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। আজ বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছরের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

বি-আর পাওয়ারজেনে নিয়োগ, বেতন সর্বোচ্চ ৭০ হাজার

বেপজাতে বড় নিয়োগ, পদ ১১৭

রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ, পদ ৫৭

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে নিয়োগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ পদে চাকরির সুযোগ

১৬৭ পদে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১০৮ পদে নিয়োগ

পাট অধিদপ্তরে চাকরির সুযোগ

৩৩ পদে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

পাওয়ার গ্রিড বাংলাদেশে নিয়োগ