হোম > চাকরি > সরকারি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই চূড়ান্ত প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে ৬১ জেলায় উর্ত্তীন হয়েছেন ১৪ হাজার ৩৮৪ জন।

আজ রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

গত ৯ জানুয়ারি সারা দেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন চাকরিপ্রার্থী। এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২৮ জানুয়ারি; যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম ধাপে গত বছরের ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১০৩৫

পিএসসিতে ৯০ পদে চাকরির সুযোগ

মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯

অর্থ মন্ত্রণালয়ে বড় নিয়োগ ৩ জেলায় নেবে ১২২ জন

পায়রা বন্দরে ২২ পদে চাকরির সুযোগ

মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫ পদে চাকরির সুযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৪২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ

৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১০ জনের চাকরির সুযোগ