হোম > চাকরি > সরকারি

গ্রন্থকেন্দ্রের এক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৬

চাকরি ডেস্ক

প্রতীকী ছবি

জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ও উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এসব প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি এই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩৩ জনের চাকরি

অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মী নেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিএনসিসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

শ্রম অধিদপ্তরের ৬৯ পদে আবেদন শেষ ১৬ মার্চ

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১৪০৫

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষা ৭ মার্চ

বিমা কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি

বিআরটিএর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬