হোম > চাকরি > সরকারি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনের ৩ পদের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি পদে মোট ১৪৬ প্রার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, মৎস্য অধিদপ্তরের ‘সহকারী মৎস্য কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদে সর্বোচ্চ ১৩৩ জন, ‘সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক’ (১০ম গ্রেড) পদে ১২ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ‘জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)’ (৯ম গ্রেড) পদে ১ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দেওয়া তথ্য ও সনদের ভিত্তিতে এই মনোনয়ন সম্পূর্ণ সাময়িক। চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীর সব কাগজপত্রের সত্যতা যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করবে।

৩৫ জনকে নেবে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদসংখ্যা ৩৪৭

আইসিডিডিআরবি নিয়োগ দিচ্ছে, মাসিক বেতন ৯৬ হাজার টাকা

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল

আজ ডেডলাইন: বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি