হোম > চাকরি > সরকারি

৩৫ জনকে নেবে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের তিন ক্যাটাগরির পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ১০টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১২টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১৩টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৩ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদে ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা itiiu.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনের ৩ পদের ফল প্রকাশ

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদসংখ্যা ৩৪৭

আইসিডিডিআরবি নিয়োগ দিচ্ছে, মাসিক বেতন ৯৬ হাজার টাকা

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল

আজ ডেডলাইন: বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি