হোম > চাকরি > ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (পিও/এফএভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (পিও/এফএভিপি)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি (আইটি) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: ৬–১০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।