হোম > চাকরি > সরকারি

সচিবালয়ের ডেটা এন্ট্রি পদের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

২০২৫ সালের ২৫ মার্চ প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর একই বছর ৫ নভেম্বর এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। ব্যবহারিক পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের নিয়োগ পরীক্ষার সূচি

ম্যানেজার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা

এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন

বিআরটিএর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬

যে ৭ প্রতিষ্ঠানে এআইয়ের কারণে চাকরি হারাচ্ছে মানুষ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

শ্রম অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৯টি

পূবালী ব্যাংকে ১১৫ পদে চাকরি

স্কয়ার গ্রুপের অধীনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

রিপোর্টার নিয়োগ দেবে ঢাকা পোস্ট, আবেদন শুরু