হোম > চাকরি

নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, নিয়োগ যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগ জটিলতার অবসান হলো। এতে আটকে থাকা ৪০ তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

আজ বুধবার বিকেলে বিজি প্রেস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ গেজেট আকারে প্রকাশ হয়।

পিএসসি থেকে জানা যায়, বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১০ সালে বিধিমালা করে সরকার। ২০১৪ সালে সেই বিধিমালা সংশোধন করা হয়। বলা হয়, নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধ প্রাপ্তি সাপেক্ষে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূরণযোগ্য নন-ক্যাডার পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করবে। কিন্তু ২৮ তম থেকে ৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা হয়নি। এতে তৈরি হয় জটিলতা, নতুন বিধিমালা জারির ফলে এর অবসান হলো। 

কবে নাগাদ ৪০ তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নে পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নন–ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০২৩ প্রজ্ঞাপন হাতে পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ৪০ তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে। 

তিনি আরও বলেন, এ বিসিএস থেকে নন-ক্যাডারে প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা নিয়োগ পেতে পারেন। তবে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।

জানা গেছে, ৪০ তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণের তালিকায় আছেন ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধি সংক্রান্ত জটিলতায় নন–ক্যাডারদের নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালাটি যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে গত মঙ্গলবার এটি পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। এরপর তা গেজেট আকার প্রকাশের জন্য বিজি প্রেসে যায়।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদসংখ্যা ৩৪৭

কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে

আইসিডিডিআরবি নিয়োগ দিচ্ছে, মাসিক বেতন ৯৬ হাজার টাকা

ইউএস-বাংলা এয়ারলাইনসে ‘স্টুডেন্ট পাইলট’ পদে নিয়োগ

কর্মী নেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

নিয়োগ দেবে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে

কর্মী নেবে ট্রান্সকম গ্রুপ, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ মোবাইল বিলের সুবিধা

আজকের পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে চাকরির সুযোগ

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ