হোম > চাকরি > সরকারি

বিজেএসসির কম্পিউটার অপারেটর পদের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

১২ মার্চ বিজেএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৩ ও ৪ মার্চ এ পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণ ১৮১ জন পরীক্ষার্থী বিভিন্ন আদালতে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত হয়েছেন।

সুপারিশপ্রাপ্ত পরীক্ষার্থীদের আদালত ও জেলাভিত্তিক সুপারিশপত্র সংশ্লিষ্ট জেলা বা আদালতের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে আগামী ২ এপ্রিলের মধ্যে পাঠানো হবে। তদপ্রেক্ষিতে নিয়োগকারী কর্তৃপক্ষ যোগদানের তারিখ উল্লেখপূর্বক নিয়োগপত্র ইস্যু করবেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই সুপারিশপত্র পাঠানো স্থগিত বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

বিআইডব্লিউটিএতে ৫৪ জনের চাকরি

২০ কর্মী নেবে লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি

স্যাটেলাইট কোম্পানিতে চাকরির সুযোগ

ম্যানেজার নেবে প্রিমিয়ার ব্যাংক, ৫৫ বছরেও আবেদনের সুযোগ

রিকভারি বিভাগে কর্মী নেবে আকিজ মটরস, আবেদন শুরু

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫ হাজার টাকা

কী এই ‘ভাইব কোডিং’

জাপান দক্ষ জনশক্তির জন্য সম্ভাবনাময় কর্মক্ষেত্র

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষার সূচি