পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ২ ক্যাটাগরির শূন্য পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বাণিজ্য বা অর্থনীতি বা পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বয়সসীমা: ৫৫ বছর।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: উপপরীক্ষা নিয়ন্ত্রক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
বেতন: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
আবেদন ফি: উল্লিখিত পদে আবেদন ফি বাবদ ২০০ টাকা ‘উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শিরোনামে জনতা ব্যাংক লিমিটেড, পিরোজপুর শাখা, পিরোজপুরের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, অন্যান্য কাগজপত্রের সত্যায়িত অনুলিপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা
দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -এর CAREER মেনুতে সংরক্ষিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলির (পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি) আলোকে আবেদন করতে হবে। ইতিপূর্বে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি