হোম > ইসলাম

বৃষ্টিতে ভিজলে কি অজু হয়ে যাবে

তানবিরুল হক আবিদ

ফাইল ছবি

বৃষ্টি পৃথিবীর বিশুদ্ধ পানির অন্যতম একটি উৎস। আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি মৃত জমিন উর্বর করে। সুজলা সুফলা করে তোলে খেত-খামার। বিশুদ্ধ পানি শূন্য এলাকায় জনজীবনে সুপেয় পানির চাহিদা পূরণ করে।

পবিত্র কোরআনে এসেছে, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)

বর্ণিত আয়াত থেকে বোঝা যায়, আকাশ থেকে নেমে আসা বৃষ্টির পানি পবিত্র। কেননা, অপবিত্র পানি মানুষের জন্য পান করা বৈধ নয়। অতএব বর্ষাকালে বাড়ির ছাদে বা যাত্রাপথে বৃষ্টিতে শরীর পুরোপুরি ভিজে গেলে অজু হয়ে যাবে। কারণ গোসলের মাধ্যমে অজু হয়ে যায়।

অজুতে নিয়ত করা সুন্নত। তাই ভেজার সময় অজুর নিয়ত না থাকলেও অজু শুদ্ধ হয়ে যাবে। তবে লক্ষণীয় হলো, অজুতে যেসব অঙ্গ ধৌত করা আবশ্যক—তা ভিজতে হবে।

অর্থাৎ মুখমণ্ডল, দুই হাত কনুই পর্যন্ত, দুই পা টাকনু পর্যন্ত এবং মাথার অন্তত চার ভাগের একভাগ অংশের কোথাও সামান্য শুকনো থাকলেও অজু হবে না। আবার নতুন করে অজু করতে হবে।

(তথ্যসূত্র: আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু: ১ / ৩৭২, দুররুল মুখতার: ১ / ৩৩২, আল-আশবাহ ওয়া আন-নাজায়ের: পৃ-১৯৯, ফাতাওয়া কাসিমিয়া: ৫ / ৯৭)

‘চোখের জিনা’ থেকে বাঁচতে যেভাবে সতর্ক করা হয়েছে

আজকের নামাজের সময়সূচি: ২৫ অক্টোবর ২০২৬

মা-বাবার অধিকার, মর্যাদা ও আনুগত্যের সীমারেখা

আজকের নামাজের সময়সূচি: ২৪ অক্টোবর ২০২৬

রামপুরায় আল জান্নাহ মাদ্রাসায় কোরআনের হাফেজ ছাত্রীদের সংবর্ধনা

মদিনার সনদে শান্তি ও সহাবস্থানের রূপরেখা

বাস, ট্রেন, বিমান বা নৌকায় নামাজ আদায়ের সঠিক পদ্ধতি

মরুভূমির বিস্ময় গ্রেট মস্ক অব জেনি

আজকের নামাজের সময়সূচি: ২৩ অক্টোবর ২০২৬

সুরা আরাফে বর্ণিত হয়েছে যে ৪ দোয়া