হোম > ইসলাম

বৃষ্টিতে ভিজলে কি অজু হয়ে যায়?

ইসলাম ডেস্ক 

নামাজের জন্য অজু করছেন কয়েকজন মুসল্লি। ছবি: সংগৃহীত

কেউ যদি বৃষ্টিতে এমনভাবে ভিজে যে অজুর ফরজ অঙ্গগুলো সম্পূর্ণ ভিজে যায়, তাহলে তার অজু হয়ে যাবে—নিয়ত না থাকলেও অজু শুদ্ধ হবে। তবে কোনো অঙ্গ শুকনো থাকলে অজু হবে না, নতুন করে অজু করতে হবে।

বৃষ্টির পানি কি পবিত্র?

বৃষ্টি পৃথিবীর বিশুদ্ধ পানির অন্যতম একটি উৎস। আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি মৃত জমিন উর্বর করে। সুজলা-সুফলা করে তোলে খেতখামার। বিশুদ্ধ পানিশূন্য এলাকায় জনজীবনে সুপেয় পানির চাহিদা পূরণ করে।

পবিত্র কোরআনে এসেছে, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)

বর্ণিত আয়াত থেকে বোঝা যায়, আকাশ থেকে নেমে আসা বৃষ্টির পানি পবিত্র। কেননা, অপবিত্র পানি মানুষের জন্য পান করা বৈধ নয়। অতএব, বর্ষাকালে বাড়ির ছাদে বা যাত্রাপথে বৃষ্টিতে শরীর পুরোপুরি ভিজে গেলে অজু হয়ে যাবে। কারণ, গোসলের মাধ্যমে অজু হয়ে যায়।

বৃষ্টিতে ভিজলে অজু হওয়ার শর্তাবলি

বৃষ্টির পানিতে শরীর ভিজলে অজু হয়ে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া আবশ্যক:

  1. অজুর চারটি ফরজ অঙ্গ—মুখমণ্ডল, দুই হাত (কনুইসহ), দুই পা (টাকনুসহ) এবং মাথার অন্তত চার ভাগের এক ভাগ অংশ সম্পূর্ণ ভিজতে হবে।
  2. অঙ্গগুলোর কোনো স্থানে সামান্য অংশও যদি শুকনো থাকে, তবে অজু হবে না।
  3. বৃষ্টির পানির ঝাপটা বা প্রবাহ যদি এমন হয় যে তা অজুর অঙ্গগুলো ধোয়ার সমতুল্য হয়, তবেই তা কার্যকর হবে।

বৃষ্টিতে ভেজার সময় নিয়ত না করলেও কি অজু হবে?

অজুতে নিয়ত করা সুন্নত। তাই ভেজার সময় অজুর নিয়ত না থাকলেও অজু শুদ্ধ হয়ে যাবে। তবে লক্ষণীয় হলো, অজুতে যেসব অঙ্গ ধৌত করা আবশ্যক—তা সম্পূর্ণভাবে ভিজতে হবে।

সতর্কতা

যদি বৃষ্টির সময় কেবল সামান্য ছিটেফোঁটা শরীরে লাগে এবং অজুর অঙ্গগুলো পুরোপুরি না ভিজে, তবে তাকে অজু হিসেবে গণ্য করা যাবে না। সে ক্ষেত্রে নামাজ পড়ার আগে পুনরায় নিয়ম অনুযায়ী অজু করে নিতে হবে।

তথ্যসূত্র: আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু: ১/৩৭২, দুররুল মুখতার: ১/৩৩২, আল-আশবাহ ওয়া আন-নাজায়ের: পৃ-১৯৯, ফাতাওয়া কাসিমিয়া: ৫/৯৭

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ কখন পড়তে হয়, অর্থ কী

বিনয় ও নম্রতা মুমিনের অপরিহার্য গুণ

আজকের নামাজের সময়সূচি: ২৮ এপ্রিল ২০২৬

রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন

বজ্রপাত ও ঝড়-তুফানের সময় যে দোয়া পড়বেন

জ্বর থেকে মুক্তি পেতে যে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)

ঘুমানোর আগে যে আমল করতেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৬

রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে

প্রতিকূলতার মধ্যেও ভরসা করুন আল্লাহর ওপর