হোম > ইসলাম

ইমাম জাহাবি: হাদিস শাস্ত্রের প্রবাদ পুরুষ

মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ আন নোমান আরীফী

ছবি: সংগৃহীত

ইসলামি ইতিহাস ও হাদিস শাস্ত্রের এক অপ্রতিদ্বন্দ্বী প্রহরী শামসুদ্দিন আজ-জাহাবি (রহ.)। তাঁর কলম থেকে ঝরে পড়েছে বিশুদ্ধ ইলমের ঝরনাধারা। তিনি একাধারে হাফেজে হাদিস, মুহাক্কিক ইতিহাসবেত্তা, সূক্ষ্ম বিশ্লেষক ও কালজয়ী জীবনীকার। তাঁর প্রখর মেধা ও প্রজ্ঞাদীপ্ত কাজ আজও বিশ্বব্যাপী ইসলামিক স্কলারদের পথ দেখায়।

জন্ম ও শৈশব

৬৭৩ হিজরি সনে সিরিয়ার দামেশকে ইমাম জাহাবি (রহ.) জন্মগ্রহণ করেন। সেখানেই তাঁর শৈশব-কৈশোর অতিবাহিত হয় এবং ইলমের অদম্য স্পৃহা তাঁকে জ্ঞানচর্চায় নিমগ্ন করে। হিজরি ৭৪৮ সনে এই মহান মনীষী দামেশকেই ইন্তেকাল করেন।

ইলমি পিপাসা ও দেশ-বিদেশ সফর

নববী ইলমের তৃষ্ণা মেটাতে তিনি কেবল দামেশকেই সীমাবদ্ধ থাকেননি। তিনি চষে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত। তাঁর সফরকৃত উল্লেখযোগ্য স্থানগুলো হলো:

  • বালবেক, ক্রিপলি ও হিমস।
  • মিসর ও আলেকজান্দ্রিয়া।
  • রামাল্লাহ, জেরুজালেম ও তাবুক।
  • পবিত্র মক্কা মুকাররামা।

এসব সফরে তিনি তৎকালীন শ্রেষ্ঠ আলেম ও শায়খদের সান্নিধ্য লাভ করেন, যা তাঁর বিখ্যাত গ্রন্থ ‘মুজামুশ শুয়ুখিল কাবির’-এ বিস্তারিত বর্ণিত হয়েছে।

বিশেষজ্ঞদের চোখে ইমাম জাহাবি (রহ.)

হাদিস, ইতিহাস ও রিজাল শাস্ত্রের (বর্ণনাকারীদের মান যাচাই) ক্ষেত্রে তিনি ছিলেন এক কিংবদন্তি। বিজ্ঞজনদের বক্তব্যেই তাঁর বিশালত্ব ফুটে ওঠে:

  • হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, ‘আমি জমজমের পানি পান করেছি এই নিয়তে, মুখস্থবিদ্যায় যেন আমি ইমাম জাহাবি পর্যন্ত পৌঁছাতে পারি।’
  • ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘হাদিসের শায়খ ও হাফেজগণ তাঁকে জ্ঞানচর্চার চূড়ান্ত পর্যায় হিসেবে গণ্য করেছেন।’
  • হাফেজ সুয়ুতি (রহ.)-এর মতে, হাদিস ও রিজাল শাস্ত্রে সারা বিশ্বের মানুষ যাদের কাছে ঋণী, ইমাম জাহাবি তাদের অন্যতম।

কালজয়ী রচনাসম্ভার

ইমাম আজ-জাহাবি (রহ.)-এর প্রতিটি গ্রন্থই যেন একটি জ্ঞানের মহাসাগর। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজ হলো:

  • ১. সিয়ারু আলামিন নুবালা: মহান ব্যক্তিদের জীবনী নিয়ে লেখা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আকর গ্রন্থ।
  • ২. তারিখুল ইসলাম: ইসলামি ইতিহাসের এক মহাকাব্যিক দলিল।
  • ৩. মিজানুল ইতিদাল: হাদিস বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাইয়ের এক অদ্বিতীয় মাপকাঠি।
  • ৪. তাজকিরাতুল হুফফাজ: হাফেজে হাদিসদের জীবনী ও মান নিয়ে লেখা প্রামাণ্য গ্রন্থ।

ইমাম জাহাবি (রহ.) জীবন ও কাজ আজও বিশুদ্ধ জ্ঞান অন্বেষণকারীদের জন্য এক চিরন্তন আলোকবর্তিকা।

বদর যুদ্ধের বন্দীদের সঙ্গে যেমন আচরণ করেছিলেন নবীজি

বদর যুদ্ধে দুই কিশোরের হাতে যেভাবে আবু জাহেলের করুণ মৃত্যু হয়

আজকের নামাজের সময়সূচি: ০৭ মার্চ ২০২৬

রমজানের শেষ দশকে যে আমল করতেন নবীজি (সা.)

বদর যুদ্ধ যেভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল

কুব্বাতুস সাখরা: মুসলিম স্থাপত্যের অমর নিদর্শন

ইতিকাফে বসার আগে যেসব বিষয় জানতে হবে

আজকের নামাজের সময়সূচি: ০৬ মার্চ ২০২৬

ঘুমের আগে ৪ ‘কুল’ পাঠ করলে যে ফজিলত

হুসাইন আহমাদ মাদানি: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানী