হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভারতীয় ট্রাভেল এজেন্টদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই এজেন্সিগুলো জেনেশুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধা দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, ভারতে মার্কিন মিশনের তথ্যের ভিত্তিতে অসংখ্য অজ্ঞাত ব্যক্তির ওপর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব, যাতে অবৈধ অভিবাসন নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়।’ তবে এজেন্সিগুলো কীভাবে অবৈধ অভিবাসনের সুবিধা দিয়েছে, তার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

ওয়াশিংটন প্রায়ই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করে না। এই ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট ব্যক্তি বা এজেন্সির নাম উল্লেখ করা হয়নি। মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবৈধ অভিবাসন নেটওয়ার্ক বন্ধ করার জন্য একটি বৃহত্তর চেষ্টার অংশ।

নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস তাদের সামাজিক মাধ্যমে বারবার ভারতীয় নাগরিকদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় অনুমোদিত মেয়াদ অতিক্রম করে কেউ অবস্থান করবেন না। মেয়াদ অতিক্রম করলে বহিষ্কার ও যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই সতর্কতা অবৈধ অভিবাসন রোধে মার্কিন সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব কতটা হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরও খবর পড়ুন:

৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রের বড় ৩ শহর এখন সোশ্যাল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন কি হেগসেথ

কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা-মেয়ের মৃত্যু

৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জ

রিপাবলিকানদের হারের দায় ট্রাম্পের ইরান যুদ্ধের চাপালেন ভ্যান্স, নজর প্রেসিডেন্ট নির্বাচনে?