হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

২১ বছর পর গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি প্রকৌশলী

কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগার থেকে সৌদি আরবের এক প্রকৌশলীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকৌশলী ঘাসান আল শারবির (৪৮) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না থাকলেও তিনি ২০ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার (৯ মার্চ) মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আল শারবিকে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পেন্টাগনের একটি পর্যালোচনাকারী বোর্ড সিদ্ধান্ত নেয়, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছেন না। তাই তাঁকে আর আটক রাখার প্রয়োজন নেই। 

বিবৃতিতে বলা হয়, ‘শারবিকে সৌদি আরবে স্থানান্তর করা হলেও নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয় তাঁকে মেনে চলতে হবে। যেমন, নজরদারিতে থাকা, ভ্রমণের ওপর বিধিনিষেধ ও যেকোনো প্রয়োজনে তথ্য দিয়ে সহায়তা করা। 

পেন্টাগনের পর্যালোচনাকারী বোর্ড ২০২২ সালে সিদ্ধান্ত নেয়, শারবি জঙ্গি সংগঠন আল-কায়দার কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করেনি এবং তিনি আটক থাকাকালে সব ধরনের নীতি মেনে চলেছেন। তবে তাঁর ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা’ রয়েছে বলে জানায় বোর্ড।

যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল নাইন ইলেভেনের হামলার পর শারবি পাকিস্তানে পালিয়ে যান। সেখানে তিনি বোমা বানানোর ওপর প্রশিক্ষণ নেন। এই অভিযোগে পরের বছর ২০০২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে গুয়ানতানামো বে সামরিক কারাগারে পাঠানো হয়। তবে শারবির বিরুদ্ধে কখনোই আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি। প্রায় ২১ বছর ধরে তাঁকে শত্রুপক্ষের যোদ্ধা হিসেবে আটকে রাখে যুক্তরাষ্ট্র।

‘ভয়াবহ হামলা’র হম্বিতম্বির পর ইরানে কেন অভিযান বন্ধ করলেন ট্রাম্প

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া প্রধান প্রসিকিউটরকে সরানোর সিদ্ধান্ত আইসিসির

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অর্থের সংকটে ট্রাম্প, এবার টান তেলের মজুতেও

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর বসছে ট্রাম্পের নতুন ১০-১২.৫% শুল্ক

পরমাণু শক্তিধর হতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সৌদি আরবকে ট্রাম্পের শর্ত

মাস্ক ও বেজোসের মহাকাশ ডেটা সেন্টার পৃথিবীর জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা

জাহাজে হামলা করলেই ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হবে: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রশংসা কুড়ানো মামদানি জানালেন, তাঁর সেই ক্ষমতা নেই

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী