হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১১ 

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সেলায়ার একটি হোটেল এবং দুটি বারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার লন্ডনভিত্তিক ট্যাবলয়েড সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, হোটেলে নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। অপরদিকে বারে নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

ডেইলি মিরর স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে প্রায় ৩০ টির মতো গুলির শব্দ শোনা যায়।

স্থানীয়রা আরও জানান, মুখোশ পরিহিত একদল বন্দুকধারী দুটি ট্রাকের করে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে অন্তত ১৫ জনের একটি দল নিকটস্থ হোটেল ও বারে আক্রমণ চালায়। গুলি চালিয়ে লোকজনকে হতাহত করে পালানোর আগে বন্দুকধারীরা হাতে বানানো বোমার সাহায্যে হোটেল ও বারের সামনের অংশ উড়িয়ে দিয়ে যায়। 

স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মিরর আরও জানিয়েছে, বন্দুকধারীরা যাওয়ার আগে ঘটনাস্থলে একটি হুমকি বার্তা সংবলিত কার্ড রেখে যায়। কার্ডে দেশটির একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়।

ইরানের ওপর সবচেয়ে তীব্র হামলা হবে আজ: পিট হেগসেথ

ঘণ্টায় ঘণ্টায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প, ইরান যুদ্ধের শেষ কোথায়

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

পুতিনের সঙ্গে ফোনালাপের পরই ইরান যুদ্ধ ‘প্রায় শেষের’ ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে আগ্রাসন ‘ছোট সফর’, খুব শিগগির শেষ: ট্রাম্প

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

মেয়র মামদানির বাসভবনের সামনে ভয়াবহ বোমা হামলা, স্বীকারোক্তি দিলেন দুই তরুণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে যা বললেন ট্রাম্প

এপস্টেইনের কথিত আত্মহত্যার আগে কারারক্ষীর ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য প্রকাশ