হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪, আহত ১৪

আজকের পত্রিকা ডেস্ক­

গুলিবর্ষণের ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা। ছবি: এপির সৌজন্যে

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ভয়াবহ বন্দুক হামলায় চারজন নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি গতকাল বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে শহরের রিভার নর্থ এলাকায় ঘটে। পুলিশ ধারণা করছে, একটি চলন্ত গাড়ি থেকে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর গুলি চালান। হামলা চালানোর পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ আরও জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত ব্যক্তিদের মধ্যে ২৪ ও ২৫ বছর বয়সী দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তবে নারীদের বয়স প্রকাশ করা হয়নি। হাসপাতালে ভর্তি ১৪ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিকাগোর স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউজিএন৯ নিউজ জানিয়েছে, এই বন্দুক হামলার ঘটনাটি একটি নাইটক্লাবের বাইরে ঘটেছে। ক্লাবটি একটি অ্যালবাম প্রকাশের পার্টি শেষ করে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। ক্লাবের একজন কর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আহত ও নিহত ব্যক্তিদের মাউন্ট সিনাই হাসপাতাল, ইলিনয় ম্যাসোনিক, স্ট্রোভার, নর্থ ওয়েস্টার্নসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুতিন ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন—মনে করেন ট্রাম্প

হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প

হাড়ে অনুভব করলেই বুঝব যুদ্ধ শেষ—ইরান প্রশ্নে ট্রাম্প

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন বাহিনী

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের, আসতে পারে নতুন শুল্ক

ইরানকে ‘পুনর্গঠন অসম্ভব’ পর্যায়ে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ ও বিজয় নিয়ে মন্তব্যে নারাজ ট্রাম্প

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, সেখানে হামলা করার মতো আর কিছু নেই: ট্রাম্প