হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান যুদ্ধ শেষ ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশক ধরে পশ্চিমা নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত ট্রান্সঅ্যান্টলান্টিক জোট ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধকে একটি ‘পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন এবং পরীক্ষায় এই জোট ব্যর্থ হয়েছে।

ট্রাম্পের চাপ সত্ত্বেও ন্যাটোর মিত্ররা রক্ষণাত্মক কৌশল ছাড়া এই যুদ্ধে সামরিক বাহিনী পাঠাতে অস্বীকার করেছে। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে লেভিট এই মন্তব্য করেন।

লেভিট বলেন, ‘ন্যাটো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি সরাসরি উদ্ধৃতি আমার কাছে আছে এবং আমি তা আপনাদের সবার সাথে শেয়ার করছি। তাদের পরীক্ষা করা হয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছে।’ তিনি যোগ করেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে গত ছয় সপ্তাহে ন্যাটো আমেরিকান জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ এই আমেরিকানরাই তাদের প্রতিরক্ষা খাতের অর্থায়ন করে আসছে।’

লেভিট জানান, ট্রাম্প সেদিন বিকেলে রুটের সঙ্গে ‘অত্যন্ত স্পষ্ট এবং খোলামেলা’ আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈঠকের পর সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে রুটও এই বৈঠককে ‘অকপট এবং খোলামেলা’ বলে আখ্যা দেন। তিনি ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করলেও যোগ করেন, ন্যাটোর মিত্ররা লজিস্টিক সহায়তা এবং ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে সাহায্য করেছে।

সিএনএন উপস্থাপক জ্যাক ট্যাপার রুটকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট কি বলেছেন যে তিনি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন অথবা অন্ততপক্ষে আগের প্রেসিডেন্টদের মতো ন্যাটোকে সমর্থন করবেন না?’ উত্তরে রুট বলেন, ‘স্পষ্টতই একটি হতাশা রয়েছে। তবে একই সঙ্গে তিনি বর্তমানে কী ঘটছে সে বিষয়ে আমার যুক্তিগুলোও মনোযোগ দিয়ে শুনেছেন।’ এরপরই তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন।

ন্যাটোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই অম্লমধুর। কখনও তিনি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন, আবার কখনও জোটের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতি নিয়ে মিত্রদের আশ্বস্ত করেছেন। ২০২৫ সালে পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ন্যাটোর ইউরোপীয় অংশীদারদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য নতুন করে চাপ দিয়ে আসছেন।

আল্টিমেটামের পর হামলা নয়, যুদ্ধবিরতির জন্যই মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প

লেবাননে যুদ্ধবিরতি নয়, হামলায় সংযম দেখানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল: জেডি ভ্যান্স

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

লেবানন এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পেয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান শাহবাজ শরিফের

আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না: ট্রাম্প

যুদ্ধবিরতির আগে জাতিসংঘকে দিয়ে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা ট্রাম্পের, রাশিয়া-চীনের ভেটোতে ব্যর্থ

ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করলেন ট্রাম্প, রাজি ইসরায়েলও

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ