হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো এখন ভেনেজুয়েলায় যাবে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ক্ষমতা থেকে অপসারিত হওয়ায় দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশটির ভেঙে পড়া জ্বালানি অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তাঁর ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো ঠিক করবে এবং দেশের জন্য আয় তৈরি করবে।

ট্রাম্প আরও বলেন, সম্ভাবনার তুলনায় ভেনেজুয়েলায় বর্তমানে তেল উৎপাদন অত্যন্ত কম। ওদের সক্ষমতার তুলনায় প্রায় কিছুই উৎপাদন করছিল না।

প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন শনিবার ভোরে পরিচালিত এক নাটকীয় অভিযানের কয়েক ঘণ্টা পর। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রবেশ শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বৈশ্বিক জ্বালানি ভূরাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

কিউবায় কয়েক হাজার সেনা পাঠানো ও বিমান হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সেনাদের পুরুষত্ব হরমোন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সামরিক সহায়তা আটকে দিলেন শতাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতা

ইংল্যান্ডকে হারানোর পর স্টেডিয়ামেই ফকল্যান্ডকে নিজেদের দাবি আর্জেন্টিনার খেলোয়াড়দের

আপনি কি মুসলিম—উত্তর শুনেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে

মধুচন্দ্রিমায় গিয়ে কোমায়—মৃত্যুর দুয়ার থেকে ফিরে নববধূর আবেগঘন বার্তা

আলোচনা করো, নইলে বোমা মারব: ইরানকে ট্রাম্প

হরমুজে টোল আদায়ের ঘোষণা থেকে সরলেন ট্রাম্প, উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ পাবে যুক্তরাষ্ট্র

আদালত অবৈধ ঘোষণার পর শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

ফের ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, চুক্তি এখনো ‘সম্ভব’