হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৮ কোটি টাকায় বিক্রি হলো রোজকে বাঁচানো টাইটানিকের সেই দরজাটি

জেমস ক্যামেরনের পরিচালনায় টাইটানিক সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা সেই সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ এখনো কমেনি। সিনেমাটি দেখে অনেকেই আফসোস করেন নায়ক জ্যাকের মৃত্যু নিয়ে। বিশেষ করে সেই দরজাটি নিয়েও মানুষ আলোচনায় মেতে ওঠে, যেটি শুধু নায়িকা রোজ ভেসে থাকার মতো উপযুক্ত ছিল। নায়ক জ্যাক তাই রোজকে ভাসমান দরজাটির ওপরে তুলে নিজে কিনার ধরে রেখেছিলেন। কিন্তু বরফশীতল পানিতে শেষ পর্যন্ত মৃত্যু হয় জ্যাকের এবং তিনি পানির নিচে তলিয়ে যান।

সিনেমাটি মুক্তি পাওয়ার পর এমন অবস্থা হয়, রোজকে ‘স্বার্থপর’ আর জ্যাককে ‘মূর্খ’ অভিহিত করে কয়েক ডজন চিঠি পেয়েছিলেন পরিচালক জেমস ক্যামেরন।

আজ বুধবার বিবিসি জানিয়েছে, সিনেমায় রোজকে বাঁচিয়ে রাখা সেই দরজাটি এবার নিলামে তুলেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী সংস্থা হেরিটেজ অকশন। ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলার খরচ করে পরে এটিকে কিনে নিয়েছেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় দরজাটির মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল টাইটানিক সিনেমা। আটলান্টিক সাগরে দুর্ঘটনায় তলিয়ে যাওয়া সেই টাইটানিকে দেড় হাজারের বেশি যাত্রী ও ক্রুয়ের মৃত্যু ঘটেছিল। সিনেমায় কাল্পনিক চরিত্র রোজের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। আর ট্র্যাজেডির শিকার নায়ক জ্যাকের ভূমিকায় ছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

ভেঙে পড়েছে কিউবা, স্মৃতি হয়েছে বিপ্লব, পুনরুত্থান ঘটেছে গির্জার

বড় যুদ্ধের প্রস্তুতি, ৯০ দিনের রসদ সংরক্ষণ করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

আমাদের কাজটি শেষ করতে হবে—নির্বাচনে নেতানিয়াহুকে আবারও সমর্থন ট্রাম্পের

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ আখ্যা ও ‘হামলাকারীদের’ সঙ্গে তুলনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে কোরআনের আয়াতে উদ্বুদ্ধ হয়ে যেভাবে বাসভর্তি শিশুদের প্রাণ বাঁচালেন যুবক

আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীলনকশার ইঙ্গিত

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের