হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

পোর্ট হুরনে নির্বাচনী প্রচারমঞ্চে ট্রাম্প ও নিকি মিনাজ। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প র‍্যাপার নিকি মিনাজকে হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ার ধারণায় আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি। মার্কিন বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

‘দ্য বেনি শো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক বেনি জনসন নিকি মিনাজের প্রেস সেক্রেটারি হওয়ার সম্ভাবনা নিয়ে কথা তোলেন। জবাবে ট্রাম্প বলেন, ‘এটি ভালো ধারণা। বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে।’ একই সঙ্গে বেনি জনসনকেও প্রেস সেক্রেটারি পদের জন্য ভালো প্রার্থী হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে নিকি মিনাজ হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে একটি মধ্যবর্তী নির্বাচনী সমাবেশে যাওয়ার পর কয়েকজন কর্মকর্তা তাঁকে প্রেস সেক্রেটারি করার প্রস্তাব দেন বলে জানা গেছে। গত সপ্তাহান্তে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমার মনে হয় আমরা হয়তো হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারিকে খুঁজে পেয়েছি।’

এরপর ট্রাম্পের উপদেষ্টা অ্যালেক্স ব্রুসেউইৎজও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘হেই বার্বজ, এই ধারণা সম্পর্কে আপনাদের কী মত?’ উল্লেখ্য, ‘বার্বজ’ নিকি মিনাজের ভক্তদের পরিচিত নাম।

নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি করার বিষয়ে ট্রাম্পের এই মন্তব্যের আগে তাঁর শারীরিক সৌন্দর্য নিয়েও প্রকাশ্যে প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প নিকি মিনাজের নিতম্বের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ‘প্রসঙ্গত, এর আগে আমি অসাধারণ সুন্দর একটি নিতম্ব দেখেছি। সেটি নিকি মিনাজের। চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। দাঁড়ান তো! সত্যিই, চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।’

নিকি মিনাজের ট্রাম্প প্রশাসনের অংশ হয়ে হোয়াইট হাউসে যোগ দেওয়ার সম্ভাবনা ২০২৬ সালের আলোচিত সম্ভাব্য ঘটনাগুলোর তালিকায় ছিল না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্প

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজ

টিকা না নেওয়ার খেসারত, যুক্তরাষ্ট্রে হামের বড় প্রাদুর্ভাব অ্যামিশ জনগোষ্ঠীতে

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন—এটি কেন গুরুত্বপূর্ণ, কী নির্ধারণ করবে

ট্রাম্পের পোস্ট ৫০ মিলিসেকেন্ড আগে দেখতে লাখ ডলারে চুক্তি ব্লুমবার্গসহ ৩ প্রতিষ্ঠানের

ফের সাইবার হামলা, ৪১ হাজারের বেশি মার্কিন কাস্টমস-অভিবাসন কর্মকর্তার তথ্য ফাঁস

আমি ইরান যুদ্ধ শুরু করিনি: ট্রাম্প

ট্রাম্পের ‘অনুমতিতেই’ ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফের শুরুর চেষ্টা জেডি ভ্যান্সের

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা