হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সম্পর্ক স্বাভাবিক করতে চীনে মার্কিন আইনপ্রণেতাদের বিরল সফর

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একদল আইনপ্রণেতা বেইজিংয়ে এক বিরল সফরে গিয়ে চীনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী লি কিয়াংকে বলেছেন, বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির মধ্যে যোগাযোগ বাড়ানো এবং ‘বরফ গলানো’ দরকার। উভয় পরাশক্তিই তাদের সম্পর্ককে স্থিতিশীল করার জন্য আরও পদক্ষেপ নিচ্ছে।

আজ রোববারের এ সফর ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কোনো দলের চীনে প্রথম সফর। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে আনুষ্ঠানিক সফর বন্ধ হয়ে যায় এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎস নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ সফর এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের মধ্যে গত শুক্রবার ফোনালাপ হয়েছে। বাণিজ্য উত্তেজনা, সেমিকন্ডাক্টর চিপের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, টিকটকের মালিকানা, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড ও তাইওয়ান ইস্যু নিয়ে বিরোধের কারণে সম্পর্কের টানাপোড়েন থেকে উত্তরণের পথ খুঁজছে দুই দেশ।

চীনে মার্কিন দূতাবাসের আয়োজিত এক পুল রিপোর্ট অনুসারে, প্রধানমন্ত্রী লি আইনপ্রণেতাদের বলেছেন, এই ‘বরফ-গলানো’ সফরটি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।

চীনে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ।

অ্যাডাম স্মিথ প্রধানমন্ত্রী লিকে বলেন, ‘আমরা স্বীকার করতে পারি যে, চীন ও যুক্তরাষ্ট্র—উভয়েরই সম্পর্ক জোরদার করার কাজ বাকি আছে। প্রতিনিধি পরিষদের সফরের মাঝে ছয়–সাত বছর বিরতি থাকা উচিত নয়।

‘আমাদের এ ধরনের আরও বেশি বিনিময় প্রয়োজন এবং আমরা আশা করছি, আপনার কথায়, এটি বরফ গলাতে সাহায্য করবে এবং আমরা এ ধরনের আরও বেশি বিনিময় শুরু করতে পারব।’

আমার সবচাইতে প্রিয় কাজ হলো ইরানের তেল দখল করা: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর রাজপুত্রদের পাঠানো হোক: স্টিভ ব্যানন

খার্গ দ্বীপের দখল ও ভেনেজুয়েলার মতো ইরানের তেলেরও নিয়ন্ত্রণ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কড়াকড়ি, যাচাই করা হবে সামাজিক মাধ্যম

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স: জরিপ

নো কিংস: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের বিক্ষোভ মিছিল

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

শিগগির ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

ফোনালাপে নেতানিয়াহুকে উচ্চ স্বরে তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট