হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয়।

স্থানীয় সময় আজ বুধবার মেরিল্যান্ড অ্যাটর্নির কার্যালয় এ তথ্য জানায়। হাচিবুর রহমান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত একজন বাংলাদেশি নাগরিক। মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল অভিযোগপত্র দাখিলের বিষয়টি ঘোষণা করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, হাচিবুর রহমান জানতেন যে—তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচন আংশিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।

তবে অভিযোগপত্র দাখিলের অর্থ এই নয় যে হাচিবুর রহমান দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগের মুখোমুখি ব্যক্তিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছর ফেডারেল কারাগারে সাজা হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে বাস্তবে দেওয়া সাজা সাধারণত আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল সাজা নির্দেশিকা এবং আইনে নির্ধারিত অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারক তাঁর সাজা নির্ধারণ করবেন।

তদন্তে ভূমিকা রাখার জন্য এফবিআইয়ের প্রশংসা করেছেন মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস। এ ছাড়া গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানান তিনি। ফেডারেল মামলাটির বিচার পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসেকেও ধন্যবাদ জানান হেইস।

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলার

ভেঙে পড়েছে কিউবা, স্মৃতি হয়েছে বিপ্লব, পুনরুত্থান ঘটেছে গির্জার

বড় যুদ্ধের প্রস্তুতি, ৯০ দিনের রসদ সংরক্ষণ করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

আমাদের কাজটি শেষ করতে হবে—নির্বাচনে নেতানিয়াহুকে আবারও সমর্থন ট্রাম্পের

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ আখ্যা ও ‘হামলাকারীদের’ সঙ্গে তুলনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে কোরআনের আয়াতে উদ্বুদ্ধ হয়ে যেভাবে বাসভর্তি শিশুদের প্রাণ বাঁচালেন যুবক

আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক