হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজার–বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা 

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে কোভিড–১৯ ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং এর জার্মান সহযোগী বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। প্রতিষ্ঠানটির অভিযোগ, কোভিড–১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে এমআরএনএভিত্তিক যে প্রযুক্তি তাঁরা উদ্ভাবন করেছে সেটা ফাইজার–বায়োএনটেক কপি করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মডার্না যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে ফাইজার–বায়োএনটেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে মডার্নার এমন মামলার প্রতিক্রিয়ায় ফাইজার জানিয়েছে, তাঁরা মডার্নার এমন পদক্ষেপে ‘বিস্মিত’ এবং প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে।

এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, ফাইজার–বায়োএনটেক তাদের দুই ধরনের ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি’ কপি করেছে। এর একটি হলো—কোভিড–১৯ ভ্যাকসিনের এমআরএনএ কাঠামোর সঙ্গে জড়িত। মডার্নার দাবি, তাদের গবেষকেরা ২০১০ সালেই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল এবং ২০১৫ সালে তারা প্রথমবারের মতো এই প্রযুক্তিটি মানবদেহে পরীক্ষা চালায়।

মডার্নার দ্বিতীয় দাবি হলো—ফাইজার–বায়োএনটেক তাদের ভাইরাসের স্পাইক প্রোটিন কোডিংয়ের প্রযুক্তিও কপি করেছে। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যাঁশেল বলেছেন, ‘আমরা কোভিড-১৯ মহামারির এক দশক আগে উদ্ভাবিত এমআরএনএ প্রযুক্তি প্ল্যাটফর্মের সুরক্ষার জন্য এই মামলাগুলো দায়ের করছি। ওই সব প্রযুক্তি তৈরির পেছনে আমাদের কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে এবং আমাদের এসব প্রযুক্তির পেটেন্ট রয়েছে।’

মধুচন্দ্রিমায় গিয়ে কোমায়—মৃত্যুর দুয়ার থেকে ফিরে নববধূর আবেগঘন বার্তা

আলোচনা করো, নইলে বোমা মারব: ইরানকে ট্রাম্প

হরমুজে টোল আদায়ের ঘোষণা থেকে সরলেন ট্রাম্প, উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ পাবে যুক্তরাষ্ট্র

আদালত অবৈধ ঘোষণার পর শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

ফের ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, চুক্তি এখনো ‘সম্ভব’

হরমুজের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, পণ্য পরিবহনে ২০ শতাংশ ফি চান ট্রাম্প

হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প, নিরাপত্তার জন্য নেবেন ফি

মেক্সিকোর ‘ফেন্টানিল সম্রাট’ বনে যান এক চীনা স্নাতক

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রে গুগলের ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করলেন স্বামী