হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিনের কাছে মাথা নত না করলে ট্রাম্পকে নোবেল দেওয়ার প্রস্তাব হিলারির

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।

‘রেজিং মডারেটস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হিলারি বলেন, আলাস্কার আসন্ন শীর্ষ বৈঠক একটি গুরুত্বপূর্ণ ‘সুযোগ’ এনে দিয়েছে। তিনি বলেন, ‘সত্যি বলতে, যদি ট্রাম্প এ ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন এবং সেটা এমনভাবে যাতে হয়—ইউক্রেনকে আক্রমণকারী পক্ষের কাছে যেন কোনো ভূখণ্ড ছাড়তে না হয়। যদি তিনি (ট্রাম্প) সত্যিই পুতিনের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন, যা আমরা এখনো দেখিনি, তবে হয়তো এ মুহূর্তটাই সেই সুযোগ।’

হিলারি আরও যোগ করেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সেই উদ্যোগের স্থপতি হন, আমি তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেব। কারণ, আমার লক্ষ্য হলো—পুতিনের কাছে আত্মসমর্পণ ঠেকানো।’

নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ বলে পরিচয় দেওয়া ট্রাম্প বহুবার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ পুরস্কার আগেও কয়েকজন মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বারাক ওবামাও।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় অনুযায়ী, বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার রাত দেড়টায়। আশা করা হচ্ছে, এ বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইরানের ইউরেনিয়ামের মজুত আমরা কেড়ে নেব, ধ্বংস করব: ট্রাম্প

ধারণার চেয়েও দ্রুত সামরিক শক্তি পুনর্গঠিত করছে ইরান, শুরু হয়েছে ড্রোন উৎপাদন

১৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, আবেদনে প্রস্তুত ‘উচ্ছ্বসিত’ মিত্ররা

নেতানিয়াহুকে যা করতে বলব, তিনি তা-ই করবেন: ট্রাম্প

যুদ্ধ বন্ধে ইরানের ‘সঠিক উত্তর’ পেতে আরও কিছুদিন অপেক্ষা করবেন ট্রাম্প

ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন

কিউবার রেজিমের প্রতি দুর্বলতা নেই, ওয়াশিংটন ভুল করছে: ফিদেল কাস্ত্রোর যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে

ডেমোক্র্যাটদের পক্ষ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৪ রিপাবলিকান সিনেটরের ভোট

ইরানের ইউরেনিয়াম যাবে রাশিয়া, এটা মার্কিন পরিকল্পনায় নেই: ভ্যান্স

এবার ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা