হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডাচ গ্যালারি থেকে চুরি গেল মহামূল্যবান মার্কিন শিল্পকর্ম

ছবি: বিবিসি

আমেরিকান শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের দুটি শিল্পকর্ম নেদারল্যান্ডসের একটি গ্যালারি থেকে চুরি হয়ে গেছে। শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে, নেদারল্যান্ডসের নর্থ ব্রাবান্ট প্রদেশের এমপিভি গ্যালারি থেকে রাতের বেলায় ওই দুটি শিল্পকর্ম চুরি হয়ে যায়।

গ্যালারির মালিক ডাচ সম্প্রচারমাধ্যম এনওএসকে জানিয়েছেন, চোরেরা ওয়ারহোলের রেইনিং কুইন্স সিরিজের চারটি সিল্কস্ক্রিন চুরি করেছিল। তবে এর মধ্যে দুটি তাঁরা কাছাকাছি এলাকায় ফেলে রেখে গেছে।

রেইনিং কুইন্স সিরিজের যে দুটি শিল্পকর্ম চুরি হয়েছে তার একটিতে ফুটিয়ে চিত্রায়ণ করা হয়েছিল প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে। অন্যটিতে ছিলেন চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করা ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথ।

চুরির ঘটনাটি নিয়ে তদন্ত করা স্থানীয় পুলিশ জানিয়েছে, চুরি করতে গিয়ে চোরেরা সম্ভবত বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। এতে গ্যালারি এবং আশপাশের ভবনগুলোর অনেক ক্ষতি হয়েছে। পরে গাড়িতে চড়ে পালিয়ে যায় তারা।

ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, চোরেরা যে দুটি শিল্পকর্ম ফেলে রেখে গেছে, তার একটিতে চিত্রায়ণ করা হয়েছে নেদারল্যান্ডসের রানি বিট্রিক্সকে এবং অন্যটিতে চিত্রায়ণ করা হয়েছে এসওয়াতিনির রানি এনটোম্বি টিফওয়ালাকে। ধারণা করা হচ্ছে, গাড়িতে স্থান সংকুলান না হওয়ার কারণেই ওই দুটি শিল্পকর্ম নিয়ে যেতে পারেনি চোর।

বিবিসি জানিয়েছে, চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে আমস্টারডাম আর্ট ফেয়ার। এই আয়োজনকে সামনে রেখেই চিত্রকর্মগুলো গ্যালারিতে রাখা হয়েছিল। আর্ট ফেয়ারে ওই চারটি ছবি একটি সেট হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল। ১৬টি সিল্ক পর্দায় আঁকা চার রানির ওই সিরিজটি মৃত্যুর দুই বছর আগে ১৯৮৫ সালে এঁকেছিলেন ওয়ারহোল। তাঁকে বিংশ শতকের অন্যতম সেরা শিল্পী হিসাবে বিবেচনা করা হয়।

২০২২ সালে সোথেবির নিলাম হাউসে ওয়ারহোলের কাজ করা রানি দ্বিতীয় এলিজাবেথের দুটি শিল্পকর্মের একেকটি ৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রার হিসেবে ওই শিল্পকর্ম দুটির একেকটির মূল্য ছিল প্রায় পৌনে ৮ কোটি টাকা।

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক—দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি

একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

হামলা বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, ফের কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবারের উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ২, আহত ৫

‘ভয়াবহ হামলা’র হম্বিতম্বির পর ইরানে কেন অভিযান বন্ধ করলেন ট্রাম্প