হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান সংকটের পূর্ণাঙ্গ সমাধানের পথ খুলেছে, জানালেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘পূর্ণাঙ্গ সমাধান’–এর খুব কাছাকাছি পৌঁছেছে। ট্রাম্প বলেছেন, গত দুই দিনে দুই দেশ মধ্যপ্রাচ্যে পারস্পরিক বৈরিতা সম্পূর্ণভাবে নিরসনের বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পূর্বঘোষিত সামরিক হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার তিনি জানান, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি এবং সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও তিনি জানান।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি। ব্রিটেনের প্রধান শেয়ার সূচকটি প্রাথমিক লেনদেনে বড় ধরনের পতনের পর দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।

সপ্তাহান্তে ইরানকে ৪৮ আল্টিমেটাম দেওয়ার পর সোমবারের শুরুতে সূচকটি ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার সকালে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৈরিতা সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

কিউবায় কয়েক হাজার সেনা পাঠানো ও বিমান হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সেনাদের পুরুষত্ব হরমোন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সামরিক সহায়তা আটকে দিলেন শতাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতা

ইংল্যান্ডকে হারানোর পর স্টেডিয়ামেই ফকল্যান্ডকে নিজেদের দাবি আর্জেন্টিনার খেলোয়াড়দের

আপনি কি মুসলিম—উত্তর শুনেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে

মধুচন্দ্রিমায় গিয়ে কোমায়—মৃত্যুর দুয়ার থেকে ফিরে নববধূর আবেগঘন বার্তা

আলোচনা করো, নইলে বোমা মারব: ইরানকে ট্রাম্প

হরমুজে টোল আদায়ের ঘোষণা থেকে সরলেন ট্রাম্প, উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ পাবে যুক্তরাষ্ট্র

আদালত অবৈধ ঘোষণার পর শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

ফের ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, চুক্তি এখনো ‘সম্ভব’