হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত এক পুলিশ, আহত ৬

অনলাইনে ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের একটি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ইসলামাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, আই-১০/ ৪ সেক্টরে সকাল ১০টার দিকে এক ব্যক্তি ও এক নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির পরপরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সোহেল জাফর জানান, বিস্ফোরণে পুলিশের ইগল স্কোয়াডের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আরও চার পুলিশ সদস্য ও দুজন বেসামরিক আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এক টুইটে ইসলামাবাদের বাসিন্দাদের বিস্ফোরণস্থল এড়িয়ে চলতে এবং সেখান থেকে দূরে থাকতে বলেছে পুলিশ। 

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, এই আত্মঘাতী বিস্ফোরণে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া হামলার দায়ও স্বীকার করেনি কেউ। 

হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। 

পাকিস্তানে বসে মার্কিন ডাক বিভাগের ১২৬ মিলিয়ন ডলারের ক্ষতি, গ্রেপ্তার অভিযুক্ত

পাকিস্তানে চাকরিরত অবস্থায়ই আমলাদের দেশ ছাড়ার হিড়িক

পাকিস্তানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নারী শিক্ষক নিহত, আহত ১৯

ইমরানের দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের

সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান

মাত্র ৫০ মিটার উঁচুতে উড়তে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

মুখোমুখি ইমরান-সরকার: পিটিআইয়ের একমাত্র প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারির পাঁয়তারা

৮ অক্টোবর ইতিহাসে ‘সবচেয়ে বড় সমাবেশ’ ও ‘টি–২০’, উত্তপ্ত পাকিস্তান

রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ