হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তিন বছর পর কারামুক্ত সৌদি রাজকন্যা

বিনা অভিযোগে আটক হয়ে তিন বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের এক রাজকন্যা এবং তার মেয়ে। গত শনিবার এ তথ্য জানিয়েছেন তার আইনবিষয়ক উপদেষ্টা। 

আইনজীবী হেনরি এস্ট্রামান্ট বলেন, ‘রাজকন্যা ভালো আছেন, তবে তাকে ডাক্তার দেখানো দরকার ৷ তাকে কিছুটা বিধ্বস্ত মনে হচ্ছিল। তবে ছেলেদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভালো দেখাচ্ছিল।’ 

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে বড় মেয়ে সুহৌদ আল শরিফসহ নিখোঁজ হন নারী অধিকার এবং সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসা সৌদি রাজ-পরিবারের সদস্য ৫৭ বছর বয়সী ব্যবসায়ী বাসমা বিনতে সৌদ। তখন থেকেই বন্দী ছিলেন তারা। গত বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। ২০২০ সালের এপ্রিলে সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তির অনুরোধ জানিয়েছিলেন তিনি।

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিচ্ছে রাশিয়া

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে, নীতিগত অবস্থান পরিবর্তনে চাপ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টা