হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দলের ৩ সদস্য নিখোঁজ

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধানে যাওয়া তিন উদ্ধারকর্মী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

রেড ক্রিসেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মুখপাত্র জানান, সংস্থার অনুসন্ধান টিম এরই মধ্যে দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। তবে অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অনুসন্ধান অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকায় শিগগিরই বৃষ্টি নামতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।

পরে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে তাদের কোনো কর্মী নিখোঁজ হয়নি। একজন মুখপাত্র বলেছেন, এই অভিযানে গঠিত টাস্ক ফোর্সের কাছ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য তাঁদের কাছে আসেনি।

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের