হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। ছবি: সংগৃহীত

ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টার মৃত্যু হলো। এ ঘটনা দেশটির শীর্ষ নিরাপত্তাকাঠামোর জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যস রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে।

কয়েক মাস ধরে পরিকল্পনা করার পর আজ শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলা এক দিনে থামার কোনো সম্ভাবনা নেই।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাঁদের অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তা ছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে।

খামেনির অবস্থা কী, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

কুয়েতে মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা

ইরানে নিহত বেড়ে ২০১, আহত ৭ শতাধিক

হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

দুবাই থেকে দোহা—মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ব্যাপক পাল্টা হামলা

বাণিজ্যিক জাহাজগুলোকে উপসাগর এড়ানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে: আইআরজিসি

খামেনি ও পেজেশকিয়ান জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানে এবারের মার্কিন হামলা ২০২৫ সালের চেয়ে ভিন্ন যেভাবে